1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার :

ভোলার লালমোহনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে ভোলা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় নির্বাচনি আচরণ বিধি নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের লালমোহন উপজেলা সভাপতি শফিকুর রহমান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম, লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার প্রমুখ।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণ বিধি পালন করে নিজ নিজ দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করার জন্য সকল দলের প্রতিনিধিদের অনুরোধ করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা এমনভাবে উপহার দিতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম এই নির্বাচনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে। এজন্য উপজেলা প্রশাসন সবকিছুই করতে প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন