1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে স্বেচ্ছাসেবী সংগঠনের মহতি উদ্যোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে স্বেচ্ছাসেবী সংগঠনের মহতি উদ্যোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে স্বেচ্ছাসেবী সংগঠনের মহতি উদ্যোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় অসহায় এবং দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে ওই সংগঠনটির পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাবলম্বী করণ প্রকল্প ‘সূচনা’ এর আওতায় প্রাথমিক পর্যায়ে ২১টি পরিবারকে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে ১৪টি পরিবারকে ১টি করে ছাগল, একজনকে ভ্যানগাড়ি, স্টলসহ ৪জনকে মুদি দোকান, ১জনকে অটোরিকশার ৫টি ব্যাটারি এবং এক নারীকে টেইলার্সের কাপড় উপহার দেওয়া হয়।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস খানের সঞ্চালনায় এ সময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মুজাম্মেল হক, হাফিজ আহমেদ ও জয়নাল আবেদিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লাহ এবং গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হকারী শিক্ষক মহসিন কবিরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ সাধারণত জনসেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে সেবামূলক ও সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন