1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১ম পর্বের বিজয়ী ৪টি গ্রæপ ২য় পর্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২য় পর্বে প্রথম গ্রæপের বিতর্কের বিষয়-ফেসবুক ব্যবহার ছাত্রসমাজের নৈতিক অবক্ষয়ের কারণ। এতে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা, বিপক্ষে- দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় গ্রæপের বিতর্কের বিষয়- মোবাইল ফোনের ব্যবহার ছাত্র সমাজের সুশিক্ষা অর্জনের অন্তরায়। এতে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিপক্ষে- লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। প্রথম গ্রæপে বিজয়ী হয় দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। ২য় গ্রæপে বিজয়ী হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় পর্বে বিজয়ী ২টি প্রতিষ্ঠান আগামী ২৩ মে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় আগামী ২৬ মে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সদস্য মো. জিয়াদ ও মো. আরিফ হাওলাদার, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলরুবা জাহান আরজু, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা সহকারী মৌলভী মনির হোসেন রাসেল, হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মনির খান আকাশ, দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ হামজা রুবেল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন