1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দুদকের উদ্যোগে চুড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দুদকের উদ্যোগে চুড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দুদকের উদ্যোগে চুড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২০৬ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে তিন পর্বের বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব  সম্পন্ন হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- বর্তমান পেক্ষাপটে ছাত্ররাজনীতি সুশিক্ষা গ্রহণের অন্তরায়।
এতে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিপক্ষে- দ্বীপ শিখা মাধ্যমিক শিক্ষালয়। এতে বিজয়ী হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় আগামী ২৬ মে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রব মাস্টার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সদস্য মো. জিয়াদ ও মো. আরিফ হাওলাদার, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা জাহান আরজু, দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ হামজা রুবেলসহ আরো অনেকে।
 উল্লেখ্য,  গত শনিবার (১৮মে) লালমোহন উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ১ম পর্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১ম পর্বের বিজয়ী ৪টি প্রতিষ্ঠান ২য় পর্বে সোমবার (২০মে) অংশগ্রহণ করে। ২য় পর্বে বিজয়ী দুইটি প্রতিষ্ঠান চুড়ান্ত পর্বে ব্হস্পতিবার (২৩মে) অংশগ্রহণ করে। প্রতি পর্বে ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন