1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দুদকের উদ্যোগে দুর্র্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দুদকের উদ্যোগে দুর্র্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দুদকের উদ্যোগে দুর্র্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

দুর্নীতি দমন কমিশনের সহায়তায়, গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোলার লালমোহনে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (১৮ মে) সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুপ্রক সদস্য মো. জিয়াদ ও মো. আরিফ প্রমূখ।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল জানান, মোট ৩টি পর্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪টি গ্রæপে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (৮ম-১০ম শ্রেণির) শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ৪টি গ্রæপের বিতর্কের বিষয়, অভাবই দুর্নীতি বাড়ে না- লোভেই দুর্নীতি বাড়ে। দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মূখ্য। নৈতিক অধ:পতন না অর্থের লোভ দুর্নীতির বিস্তার ঘটায়। দুর্নীতি প্রসারের মূলে রাস্ট্র দায়ী-না সমাজ দায়ী। বিতর্ক প্রতিযোগিতায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সেগুলো হলো- লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা। দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম পর্বে বিজয়ী ৪টি প্রতিষ্ঠান হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ী ৪ দল আগামী ২০মে দ্বিতীয় পর্বে অংশ গ্রহণ করবে। দ্বিতীয় পর্বে বিজয়ী ২টি প্রতিষ্ঠান আগামী ২৩ মে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন