1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী, পথচারীদের আইন মেনে চলার ওপর জোর দিয়েছে ট্রাফিক পুলিশ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের পরও সচেতনতার অভাবে সড়কে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। ফলে বাড়ছে ভোলা চরফ্যাশনে সড়কে দূর্ঘটনা, ট্রাফিক পুলিশ মনে করে— অবৈধ হাটবাজার, গণপরিবহনের বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের প্রবণতা, পাল্লা দিয়ে গাড়ি চালানো, আইন ভেঙে ইউটার্ন করা, নির্দেশনা না মেনে যানবাহন পরিচালনা করাসহ নানা কারণে সড়ক, মহাসড়কে দুর্ঘটনা ঘটে চলেছে।

এরই ধারাবাহিকতায় ভোলার লালমোহনে বৃহস্পতিবার থানার মোড় এবং চৌরাস্তায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে পরিচালনা করেন। তারা সিএনজির চালকগণকে বেপোয়ারা গতিতে গাড়ী না চালানোর পরামর্শ প্রদান করেন।  এ-সময় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া, ট্রাফিক সাইন সম্পর্কে সচেতনতা বাড়ানো, দুর্ঘটনার ধরন পর্যালোচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এমনকি চালক ও যাত্রীদের মানসিকতার বিষয়গুলো নিয়ে কাজ করছে ট্রাফিক পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে দুর্ঘটনা কমাতে হলে পরিবহন মালিক- শ্রমিকদের যেমন সচেতন হতে হবে, সেইসঙ্গে জনসাধারণকেও সচেতন হতে হবে। চালকদের দক্ষ করে গড়ে তুলতে এবং মানসিক চাপ নিয়ে যেন গাড়ি চালাতে না হয়, সেজন্য মালিক এবং মালিকদের সংগঠনগুলোকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন