1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্কুল শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্কুল শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে স্কুল শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

জসিম জনি
  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৭০ বার পঠিত
Spread the love

জসিম জনি

ভোলার লালমোহনে এক স্কুল শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় ৮ সদস্যের মুখোশধারী একটি ডাকাতের দল হানা দেয় আনোয়ার হোসেন নামের স্কুল শিক্ষকের বাড়িতে। এ সময় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাত দল। আনোয়ার হোসেন লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদালয়ের সহকারী শিক্ষক।

শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রী মোমেনা হক জানান, আমার স্বামী বৃহস্পতিবার বরিশাল অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে জানালার গ্রিল ভেঙে মুখোশধারী ৭-৮ জনের একটি দল ঘরের ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে তারা ঘরের সকলের হাত এবং চোখ বেঁধে একটি রুমে আবদ্ধ করে রাখেন। ওই ডাকাত দলের সদস্যরা ঘরের আলমেরির চাবি চায়। চাবি না দিলে তারা আমাকে মারধর করে। এরপর তারা নিজেরাই চাবি খোঁজ করে বের করে ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক আনোয়ার হোসেন।

এদিকে ইউনিয়নে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কালমা ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন। তিনি বলেন, সম্প্রতি আমার ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতির বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, এর আগে একটি ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনায়ও মামলা নেওয়া হবে। পুলিশ আসামি গ্রেফতারসহ ঘটনা অনুসন্ধানে সচেষ্ট রয়েছে।

অন্যদিকে গত দেড় মাসে কালমা ইউনিয়নেই আরো ৫টি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাত দলের টার্গেট বিত্তশালী ও প্রবাসী পরিবার। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন বিত্তশালী ও প্রবাসী পরিবারগুলো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন