1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৩৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণাকালে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভাইসহ লোকজনের বিরুদ্ধে।
এমন অভিযোগ তুলে বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) আক্তারুজ্জামান টিটব।

আক্তারুজ্জামান টিটব বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে প্রচার-প্রচারণা শেষ করে ফেরার পথে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের ভাই ইকবাল হোসেনের নের্তৃত্বে আমার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে মো: শামীম ও ছালাউদ্দিন নামে আমার দুই কর্মী আহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় লালমোহন থানায় এজাহার দায়ের করলেও এখনো কোনো প্রতিকার পাইনি। তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে শালিক প্রতীকের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে অভিযোগ শুনেই ফোন কেটে দেন তিনি।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২৯ জুলাই এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন