1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দের প্রচারণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দের প্রচারণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দের প্রচারণা

মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার

ভোলা -৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় সরব ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটা থেকে উপজেলার গুলবাগিচা, কালিরটেক, কর্তার হাট ও আবুগঞ্জ বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান ছাত্র ফোরামের সাবেক নেতারা।

এ সময় তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা উপস্থাপন করেছেন তা বাস্তবায়ন করার সুযোগ পেলে দেশের সর্বক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে, এছাড়াও তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ আরো অনেক চমক জাতিকে উপহার দিবে, তাই দেশের মানুষ ধানের শীষে ভোট দানের মাধ্যমে তাকে এসব বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত।

তারা আরো বলেন, মেজর হাফিজ একজন দক্ষ, সৎ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি দক্ষিণ বাংলার গর্ব। তার সততা ও আদর্শের বিকল্প কেউ হতে পারে না। তাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে লালমোহন – তজুমদ্দিন প্রকৃত উন্নয়নের রোল মডেল হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাদিদ হাওলাদার, ইউসুফ মঈন, রিয়াজ উদ্দিন, সোহাগ রানা, রায়হান মৃধা, মহিউদ্দিন সুমন, রুবেল মাতাব্বর, মাসুম পারভেজ, মহসিন রেজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন