1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নতুন ‘ব্রি ধান-৯৩’ চাষে কৃষকদের সাফল্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নতুন ‘ব্রি ধান-৯৩’ চাষে কৃষকদের সাফল্য - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে নতুন ‘ব্রি ধান-৯৩’ চাষে কৃষকদের সাফল্য

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৯৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

নতুন জাতের ব্রি ধান-৯৩ চাষে সফলতা পেয়েছেন ভোলার লালমোহনের কৃষকরা। কৃষকরা এ ধান চাষ করে প্রতি হেক্টর জমিতে গড়ে ৬.১৫ টন ফলন পেয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে লালমোহনের কালমা, ধলিগৌরনগর ও চরভূতাসহ ৫ টি ইউনিয়নের ২৫ জন কৃষককে পরীক্ষামূলকভাবে চাষের জন্য বিনামূল্যে ব্রি ধান-৯৩ প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের আমন ধানের নতুন জাত ব্রি ধান-৯৩। এর চাল মাঝারি মোটা ও সাদা। লালমোহনে এ বছর প্রায় ১০ হেক্টর জমিতে ব্রি ধান-৯৩ চাষ হয়েছে। অন্যান্য জাতের ধানের চাইতে অন্তত ২০ দিন আগে এ ধান কাটা সম্ভব হয়।

প্রথম বারের মতো ব্রি ধান-৯৩ চাষ করা লালমোহনের চরভূতা ইউনিয়নের কৃষক মো. সেলিম মিয়া বলেন, বিনামূল্যে কৃষি অফিস থেকে এ ধানের বীজ দিয়েছে। এরপর ব্রি ধান-৯৩ চাষ শুরু করি। অন্যান্য ধানের চাইতে এ ধান চাষে খরচ ও পরিশ্রম তুলনামূলকভাবে অনেকটা কম। আর ফলনও ভালো পাওয়া গেছে। এতে করে ইনশাআল্লাহ অধিকলাভবান হতে পারবো।

এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, লালমোহনে যারা নতুন জাতের ব্রি ধান-৯৩ চাষ করেছেন তারা আশানরূপ ফলন পেয়েছেন। আমরা সব সময় এসব কৃষকদের পরামর্শ দিয়েছি। এছাড়া আগামীতে যদি কেউ নতুন জাতের এ ধান চাষে আগ্রহী হয় তাদেরকেও কৃষি অফিস থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন