1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তাবায়ন শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে ভোলার লালমোহন উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান (স্কুল, মাদরাসা ও কারিগরি) প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী লালমোহন উপজেলা অডিটোরিয়ামের ২য় তলায় হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জাতীয় পর্যায়ে কারিকুলামের জাতীয় কমিটির সাথে সরাসরি কাজ করা ভোলা টগবী স্কুলের প্রধান শিক্ষক অসিম আচার্য শান্ত প্রমূখ।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এবং একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলায় কর্মরত স্কুল, মাদরাসা ও কারিগরির প্রধান এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ।

আলোচনায় বক্তরা বলেন, বর্তমান নতুন শিক্ষাক্রমে শিখন হবে অভিজ্ঞতায় মুল্যায়ন হবে যোগ্যতায়। ২০২২ সালে প্রথম বাংলাদেশের ৬২ স্কুলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে কার্যক্রম চলছে। আগামী ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে শুরু হবে। নতুন কারিকুলামে পরিক্ষা থাকবে না। এখন বছরে ২বার মূল্যায়ন করা হবে। এজন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা রয়েছে। সেটি সকলে মেনে মূল্যায়ন করতে হবে। ২০২৩ সালের একাডেমিক কার্যক্রম ১০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং ২১-৩০ নভেম্বরের মধ্যে মূল্যায়ন শেষ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর ইউনিক আইডি থাকতে হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন