1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নদীতে মাছ শিকার করায় ১৪ জেলের অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নদীতে মাছ শিকার করায় ১৪ জেলের অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নদীতে মাছ শিকার করায় ১৪ জেলের অর্থদন্ড

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় ১২ হাজার মিটার জাল, ৬০ কেজি ইলিশ এবং ৫টি মাছ ধরা ট্রলার।
পরে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ১৭ জেলের মধ্যে ১৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। বাকী তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল এবং পরবর্তীতে নিলামের জন্য জব্দকৃত ৫টি ট্রলার মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী (রাজস্ব) মো. নেছার উদ্দিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন