1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নাগরিক উন্নয়ন ফোরামের সৌজন্যে রাস্তা মেরামতের জন্য বালু প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নাগরিক উন্নয়ন ফোরামের সৌজন্যে রাস্তা মেরামতের জন্য বালু প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নাগরিক উন্নয়ন ফোরামের সৌজন্যে রাস্তা মেরামতের জন্য বালু প্রদান

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 

জনতার স্বপ্ন যার চোখে, উন্নয়ন বয় তার প্রত্যেক শ্বাসে এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে রাস্তা মেরামতের জন্য বালু প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় প্রধান সমন্বয়কারী সিদ্দিকুর রহমান শান্তর ব্যবস্থাপনায় নাগরিক উন্নয়ন ফোরাম- লালমোহন ও তজুমদ্দিনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকা’র সৌজন্যে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেগাছিয়া জনদূর্ভোগ প্রতিরোধে কাঁচা রাস্তা মেরামতের জন্য বালু প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধলীগৌরনগর ইউনিয়ন সেক্রেটারি কাজী মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও: ওমর ফারুক, সেক্রেটারি ইলিয়াস মাস্টার, ৪ নং ওয়ার্ড সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান, করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম, অত্র এলাকার মো. নাজিম উদ্দিন, শাহ আলমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন,রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র- ছাত্রীদের যাতায়াতে খুব কষ্ট হয়। লোদ কাঁদা উপেক্ষা করে প্রয়োজনে তাদের যেতে হয়। বিশেষ করে রোগী নিয়ে পোহাতে হয় চরমদূরর্ভোগ। আমরা বিষয়টি নাগরিক উন্নয়ন ফোরামের লালমোহন তজুমদ্দিনের চেয়ারম্যানকে জানালে তিনি আমাদের দ্রুত সংস্কারের জন্য বালু প্রদান করেন। রাস্তাটি মেরামত হওয়ায় এলাকাবাসী নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন