1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. তাপসী নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তাপসী ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকার মো. রাসেলের মেয়ে।

জানা যায়, এক মাসে আগে মায়ের সঙ্গে বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকায় অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু তাপসী। রোববার সকালের দিকে নানা বাড়ির উঠানে খেলছিল সে। হঠাৎ করে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায় তাপসী। বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে একই বাড়ির আরেক শিশু মারিয়া। তার চিৎকার শুনে স্বজনরা এসে শিশু তাপসীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন