1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নিখোঁজের ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নিখোঁজের ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নিখোঁজের ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে নিখোঁজের ৫ দিন পর রওশআরা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলাবার রাতে নিজ বাড়ীর পিছনে বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লালমোহন কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফজলে করিম মেম্বার বাড়ির শাহাজাহানের স্ত্রী রওশনআরা বেগম। গত বৃহস্পতিবার একা ঘর থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এই বৃদ্ধা। বৃদ্ধার স্বামী শাহাজাহান জানান, তাদের ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। ছেলেরা চাকুরী করার কারনে পরিবার নিয়ে ভোলা সদরে থাকে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে। ঘরে শাহাজাহান ও তার স্ত্রী একা থাকত। ২৩ ফেব্রয়ারি সন্ধ্যার দিকে শাহাজাহান একটি শালিসে যায়।ফিরে এসে স্ত্রীকে আর ঘরে পাননি তিনি। এ ব্যাপারে ২৪ ফেব্রুয়ারি ছেলে শিহাব উদ্দিন লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন। অবশেষে ৫দিন পরই নিজেদের বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পরি পুলিশ গিয়ে বৃদ্ধা রওশনআরার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যাওয়া এসআই মাহাবুব আলম জানান মরদেহের মাথায় কোপের চিহ্ন রয়েছে। লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য ভোলায় পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন