1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতি, প্রতারণার শঙ্কা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতি, প্রতারণার শঙ্কা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতি, প্রতারণার শঙ্কা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে মৎস্য ব্যবসায়ী সমিতি নামে নিবন্ধনবিহীন সমবায় সমিতি গড়ে উঠেছে। এ সমিতির রয়েছে দেড় শতাধিক সদস্য।
সমিতির নামে সদস্য বই তৈরি করে প্রতিদি সদস্যদের কাছ থেকে জনপ্রতি ১শত টাকা করে সঞ্চয় উত্তোলন করা হয়। যা দৈনিক ১৫ হাজার টাকা করে হলে বছরে অর্থ কোটি টাকার উপরে উত্তোলন হয়।  তবে মৎস্য ব্যবসায়ী সমিতির নামে ওই সদস্য বইয়ে কোনো রেজিষ্ট্রেশন নম্বর দেখা যায়নি।
সমবায় সমিতি করতে যেসকল আইন ও বিধিমালা রয়েছে, তার কোনটাই মানা হয়নি এ সমিতিতে। অথচ বছরে অর্ধ কোটি টাকারও বেশি সঞ্চয় নিবন্ধনবিহীন এ সমিতিতে। ফলে প্রতারণার শিকার হতে পারে সমিতির সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইউসুফ নামে এক ব্যক্তি এ সমিতির সর্বেসর্বা। আলাপকালে তিনি জানান, সমিতির বয়স প্রায় ৫/৬ মাস। পৌর শহরের উত্তর বাজারের মাছ ব্যবসায়ীদের নিয়ে সমিতি গঠন করেছিলেন। তবে সমিতির কার্যক্রম বর্তমানে নিস্ক্রিয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে সমবায় সমিতি আইন ও বিধিমালা ভঙ্গ করে প্রায় ছয়মাসের মতো প্রকাশ্যে চলা নিবন্ধনবিহীন এ মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা আ. হাদি। তিনি বলেন, গতকাল এ বিষয়ে সংবাদ পেয়েছি। বিষয়টি তদন্তে সমবায় অফিসের ফরহাদকে দায়িত্ব দেয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, কিছুদিন পরপরই সংবাদ পাই নামে-বেনামে বিভিন্ন সমবায় সমিতি সদস্যদের টাকা আত্মসাৎ করে কিংবা পালিয়ে যায়। তাই কেউ প্রতারণার শিকার হওয়ার আগেই নিবন্ধনবিহীন সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন