1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন

মুশফিক হাওলাদার ,ৎলালমোহন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার ,ৎলালমোহন 

 

ভোলার লালমোহনে নাগরিক সেবা সুরক্ষা কমিটির উদ্যোগে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন নাগরিক সেবা সুরক্ষা কমিটির আহবায়ক সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, লালমোহন উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান হাওলাদার, ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি শফিক কন্টেকটার, ব্যবসায়ী জসিম উদ্দিন জনি, সাংবাদিক আজিম উদ্দিন খান, শিক্ষক মাহাবুব আলম, শ্রমিক দলের সভাপতি ফোরকান প্রমূখ।

 

বক্তারা বলেন, লালমোহনে পল্লী বিদ্যুতের লোড শেডিং ভয়াবহ আকার ধারণ করছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এছাড়া পল্লী বিদ্যুতের বেশ কিছু খামখেয়ালীপনা সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো ডিমান্ড চার্জ, পিএফ সারচার্জ, মিটার ভাড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা এসব অনিয়মের নিন্দা ও দ্রুত বন্ধ করার দাবী জানাচ্ছি।

 

বক্তারা আরো বলেন, ভোলা জেলার যে বিদ্যুৎ চলমান রয়েছে এই বিদ্যুৎটি ভোলার গ্যাস দিয়ে উৎপন্ন হয়। ভোলার নিজস্ব গ্যাসে বিদ্যুৎ উৎপন্ন হওয়া স্বত্বেও আমরা সঠিক ভাবে বিদ্যুৎ পাচ্ছি না। বিগত ফ্যাসিষ্ট সরকার ভোলার এ বিদ্যুৎকে জাতীয় গ্রীডে নিয়ে ভোলাবাসীকে বিদ্যুতের আগ্রাসনে ফেলেছে।
মানববন্ধনে বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, আজকের পর থেকে যদি পল্লী বিদ্যুতের লোড শেডিং বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে লালমোহন পল্লী বিদ্যুৎ বাদ দিয়ে পিডিবির জন্য দুর্বার আন্দোলন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন