1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার অবৈধ জাল, দুইটি মাছ ধরা ট্রলার এবং বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়।
পরে বিকেলে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ ছাড়া বাকি ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে, অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ বিতরণ করা হয়েছে বিভিন্ন এতিমখানা ও মাদরাসায়। জব্দ করা ট্রলারগুলো পরবর্তীতে নিলামের জন্য মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, অফিস সহকারী আব্বাছ উদ্দিন ফরাজী, ক্ষেত্র সহকারী মো. সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শাহ আজিজ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলছে। এই সময় কেউ নিয়ম ভঙ্গ করে নদীতে মাছ শিকারে নামলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন