1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নুরুন্নবী চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নুরুন্নবী চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে নুরুন্নবী চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love
ভোলার লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার সময় নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি আ.ন.ম. ফয়সাল হায়দার তালুকদার।
এসময় অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হারুন এর সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলাম মলিন এর সঞ্চালয়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শদিুল্লাহ মেলকার, সাধারন সম্পাদক নেছারউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা তছির আহমেদসহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন সুন্দর সমাজ গড়তে হলে লেখা পড়ার বিকল্প নাই, তোমরা আগামীর ভবিষ্যত, বাংলাদেশকে উচ্চ শিখরে পৌছাতে তোমাদের ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেম, মূল্যবোদ ও সততার সাথে এগিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন