1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ভোলার লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে তাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরআগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জান্নাতুল ফেরদাউস রুমি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা. হোসনে আরা বেগম, সফল জননী নারী হোসনেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী পারভীন বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাবেয়া বেগম।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন