
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহন মঙ্গলশিকদার লঞ্চঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার অপরাধে ১ জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।
লালমোহন উপজেলার মঙ্গলশিকদার লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেট ১০ টাকা ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় নেয়ার অপরাধে মোঃ মঞ্জু নামেরেএক জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।