1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পাচারের সময় অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পাচারের সময় অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে পাচারের সময় অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৯০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় ট্রলারে করে পাচারের সময় অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের ৬টি চটজাল এবং রেণু বহন করা ওই ট্রলারটিও জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে লালমোহন উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী থেকে এসব মাছ, জাল এবং ট্রলার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বদরপুর ইউনিয়নের কয়েকটি স্পট দিয়ে চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে। পাচারকারীদের ধরতে আমরা তৎপর ছিলাম। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে হঠাৎ খবর আসে উপজেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী দিয়ে পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে একটি ট্রলারে করে অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ডের সদস্যদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, অভিযান পরিচালনা করে নদীতে থাকা একটি ট্রলার থেকে ৫টি ড্রামের মধ্য থেকে ৪০ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকার মতো। জব্দ করা ওইসব চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া এ সময় ৬টি চটজাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় চিংড়ির রেণু বহন করা ট্রলারটিও জব্দ করা হয়েছে। ওই ট্রলারটি পরবর্তীতে নিলামে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন