1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পাথর মেরে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে শেষ হয়।

 

পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন লালমোহন উপজেলার সদস্য সচিব মাওলানা আল আমিন,  সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন শামিম প্রমুখ। পরে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।

 

এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার সহ ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন