1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে এক বছরের ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে এক বছরের ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে এক বছরের ডুবে শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৬০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে মো. আরমান হোসেন নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরমান ওই এলাকার মাতাব্বর বাড়ির মো. কামাল হোসেনের ছেলে।

জানা যায়, রোববার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আরমান। এ সময় তার মা ঘরে কাজ করছিলেন। পরে তিনি বের হয়ে আরমানকে উঠানে না দেখে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে ঘরের পাশের ডোবায় শিশু আরমানকে ভাসতে দেখেন তার মা। এ সময় তিনি শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক আরামানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন