1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি একজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি একজন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি একজন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৯৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে আরো এক পানিতে পড়া শিশু। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, সকালের দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার মোসা. হুজাইফা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার মাওলানা মো. রাকিবের মেয়ে। এছাড়া, চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মো. জুনায়েদ নামে আট বছরের আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই এলাকার মো. জাকিরের ছেলে। সবশেষ, বিকালের দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকায় পানিতে ডুবে মোসা. নুসরাত নামে ছয় বছরের আরো এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে, একই দিন সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ার পর রুহা নামে আড়াই বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা দেখে তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হামিদা আকতার বলেন, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাসপাতালে পানিতে পড়া ৪ জন শিশুকে আনা হয়েছে। এদের মধ্যে ৩ জনকেই মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এই চিকিৎসক আরো বলেন, একদিনে এতো শিশুর মৃত্যু সত্যিই মর্মান্তিক। পানিতে পড়ে এসব শিশু মৃত্যুর পিছনে অভিভাবকদের অসচেতনতাই দায়ি। এর আগেও লালমোহনে পানিতে ডুবে বেশ কিছু শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে লালমোহনে শিশুদের অভিভাবকদের নিয়ে সরকারি ও বেসরকারিভাবে সচেতনাতামূলক ও বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান এর বক্তব্য জানতে বারবার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি এজন্য তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন