1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. মুনতাহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার দুলা মিয়া হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু মুনতাহা ওই বাড়ির মো. কামরুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সকালে শিশু মুনতাহার মা নাছিমা বেগম ঘরের কাজ করা রাজমিস্ত্রিদের জন্য রান্না করছিলেন। এ সময় তার অগোচরে শিশু মুনতাহা বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর ঘরের কাজ করা এক রাজমিস্ত্রি শিশু মুনতাহাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর ওই রাজমিস্ত্রিসহ মুনতাহার স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন হিরণ বলেন, খবর পেয়েই আমি ওই বাড়িতে গিয়েছি। পরে বিকালে শিশু মুনতাহার জানাযার নামাজে এবং মরদেহ দাফনের সময়ও সেখানে ছিলাম।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন