1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. আনাইতা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আনাইতা ওই এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে।

জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আনাইতা। তবে এ সময় অসাবধানতাবশত উঠান সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছু সময় পর শিশু আনাইতাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। তখন সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু আনাইতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তবে ওই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন