1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে পুকুরে মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে দুই মাসের শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার গাইন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন মোসা. রিপা আক্তার (২৭) এবং তার দুই মাসের শিশু কন্যা মোসা. ফাতেমা।

মৃতদের স্বজনরা জানান, রিপা তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ছোট মেয়ে ফাতেমা জন্ম নিলে তিনি লালমোহনের চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাবার বাড়িতে বড় সন্তানসহ এসে থাকতে শুরু করেন। রিপা আক্তার ওই এলাকার মো. নসু গাইনের মেয়ে। গত বেশ কয়েকদিন ধরে শিশু ফাতেমা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অসুস্থ ছিলেন রিপা আক্তারও। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে শিশু ফাতেমাকে নিয়ে বসতঘর সংলগ্ন পুকুরে মুখ ধুতে যান রিপা। এ সময় পা পিছলে মেয়েসহ পুকুরে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পর তার ছোট ভাই হৃদয় পুকুরে মুখ ধুতে গিয়ে রিপা আক্তার ও তার দুই মাস বয়সী শিশু ফাতেমাকে ভাসতে দেখেন। তাদের এ অবস্থায় দেখে হৃদয় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুকুর থেকে রিপা আক্তার ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে শরীর দুর্বল থাকায় পানিতে পড়ার পর আর সেখান থেকে উঠতে না পারায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন