1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৩২ বার পঠিত
Spread the love

মো. জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার

ভোলার লালমোহনে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াছিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু ইয়াছিন মায়ের সাথে আজ সকালে নানা বাড়ীতে বেড়াতে আসে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শিশু ইয়াছিন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্লভ বাড়ীর  কামাল দুর্লভের ছেলে। সে সকালে মায়ের সাথে নানা বাড়ি একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেপারী বাড়ীতে বেড়াতে আসে। দুপুরের খেলতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে প্রতিবেশিসহ সকলে মিলে খুঁজতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন পুকুরের পানিতে নামলে তাকে পানির নিচে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি আপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন