1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুসফিক হাওলাদার, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত
Spread the love

মুসফিক হাওলাদার, লালমোহন

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টায় লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড নয়ানীগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় মৃত ছিদ্দিক পাটোয়ারীর ছেলে মিজানুর রহমানের ২ বছরের ছেলের মৃত্যু হয়েছে।

শিশুটির পারিবারিক সূত্রে খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় মিজান দম্পতি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। রাতে প্রবল বৃষ্টিতে তাদের বারান্দা তলিয়ে পাশের জলাশয়ের সাথে একাকার হয়ে যায়। শিশুটি তার মায়ের অজান্তে ঘর থেকে নেমে বারান্দায় খেলতে গিয়ে পাশের জলাশয়ে পরে গিয়ে ভাসমান ও অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন