1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. ফাহমিদা আক্তার নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার স্বনির্ভর সড়কের জসিম উদ্দিন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু ফাহমিদা ওই বাড়ির মো. শাহাবুদ্দিন নিরবের মেয়ে। শাহাবুদ্দিন নিরব বিগত কয়েক বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে জসিম উদ্দিন মাস্টারের বাড়িতে ভাড়া থাকছেন।

জানা গেছে, বুধবার সকালের দিকে বাড়ির উঠানে ফাহমিদা এবং আরেক শিশু মিলে একটি খেলনা বল নিয়ে খেলছিল। ওই বলটি উঠান সংলগ্ন পুকুরে পড়ে যায়। পুকুর থেকে বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু ফাহমিদা। এর কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ফাহমিদাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টার করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন