1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪২২ বার পঠিত
Spread the love
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সাব্বির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাব্বির ওই এলাকার মো. জাফরের ছেলে।
জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল শিশু সাব্বির। এ সময় ওই শিশুর মা রুমা বেগম ঘরের ভিতরে রান্না করার জন্য সবজি কাটছিল। অনেকক্ষণ উঠানে সাব্বিরকে না দেখে খুঁজতে শুরু করেন তার দাদি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশু সাব্বিরকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে ওই চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন