1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে ৪ বছরের শিশু বায়েজিদের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে ৪ বছরের শিশু বায়েজিদের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে ৪ বছরের শিশু বায়েজিদের মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. বায়েজিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার সময় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকচ্চপিয়া এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই বাড়ির খলিল মাঝির ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, মাগরিবের আগে শিশু বায়েজিদ বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে তার মা মিনারা বেগম তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে শিশুর মা বাড়ির পুকুরে গিয়ে দেখে বায়েজিদের জুতা ভাসছে। তখন তিনি পানিতে নামলে শিশু বায়েজিদকে ডুবন্ত আবস্থায় পাওয়া যায়। এরপর তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্যরা এসে শিশুকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন