1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেষখালী গ্রামে এ ঘটনা ঘটে।  শিশু সিয়াম একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে।
স্থানীয়রা জানায়, সিয়ামের বাবা-মা কাজের তাগিদ ঢাকায় থাকেন। সিয়াম মহেষখালী গ্রামের আবাসনে তার নানি রানু বেগমের কাছে থাকতো। বুধবার আরেক শিশুর সাথে খেলাধুলা শেষে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সিয়াম। অপরদিকে শিশু সিয়ামকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন তার নানি।
এদিকে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গেলে তার পায়ে কিছু একটা স্পর্শ লাগলে ভয়ে পুকুর থেকে উঠে যায় সে।
ঘটনা শুনে স্থানীয় খলিল নামে এক ব্যক্তি পুকুরে নেমে অদৃশ্য স্পর্শের অনুসন্ধান করতে গেলে ডুবে যাওয়া সিয়ামের খোঁজ মেলে। পরে স্থানীয়রা দ্রুত সিয়ামকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হযেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন