1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারেদ্বারে ঘুরছে সন্তানরা

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৯৫ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে প্রয়াত বাবার বসতভিটা দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সেই ভিটা উদ্ধারে স্থানীয় শালিসদের দ্বারে দ্বারে ঘুরছে সন্তানরা। ঘটনাটি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের জয়নাল আবেদিন মিস্ত্রি বাড়ির।

ওই গ্রামের মৃত জয়নাল আবেদিনের রেখে যাওয়া বসতভিটা জবরদখল করার অভিযোগ উঠেছে একই বাড়ির  জালাল আহমদের ছেলে জামাল উদ্দিন গংদের বিরুদ্ধে। এমন অভিযোগ করে মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. ইউসুফ মিয়া বলেন, এ ভিটাতেই থাকতেন তার বাবা। ২০০০ সালে বাবার মৃত্যু হয়।

তবে আমরা কাজের তাগিদে  চট্রগামসহ বিভিন্ন স্থানে থাকার সুবাদে বাবার ভিটা খালি থাকে। এ সুযোগে একই বাড়ির মৃত জালাল আহমেদের ছেলেরা ওই ভিটা দখল করে ঘর উত্তোলন করে। বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানালে একাধিকবার শালিস বৈঠক হয়। তবে প্রতিপক্ষরা কাগজপত্র না দেখিয়ে বারবারই সময় নিয়ে কালক্ষেপণ করছে।

ইউসুফ আরও বলেন, প্রায় ৩ মাস আগে এ বিষয়ে লালমোহন থানায় অভিযোগ করি। সেখানেও তারা কাগজপত্র দেখাতে না পেরে বৃহস্পতিবার পর্যন্ত সময় নেয়। কিন্তু বৃহস্পতিবার তারা আর ফয়সালায় বসেনি। এদিকে বাবার ভিটাও তাদের দখলে।

এ বিষয়ে জানতে চাইলে মৃত জালাল আহমদের ছেলে জামাল বলেন, ইউসুফের পিতা জয়নাল আবেদিন মৃত্যুর আগে এ জমি অন্যের কাছে বিক্রি করে গেছেন।

আমরা ওই ক্রেতার কাছ থেকে ক্রয় করেছি। যার দলিলাদিও রয়েছে। লালমোহন থানার এএসআই মোশারফ জানান, জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শালিসি চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন