1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পুকুরের পানিতে ডুবে ১৩ বছর বয়সী শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পুকুরের পানিতে ডুবে ১৩ বছর বয়সী শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পুকুরের পানিতে ডুবে ১৩ বছর বয়সী শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
Spread the love

 

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে কিরণ চন্দ্র বেপারী নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু কিরণ ওই এলাকার মৃত ডা. উত্তম বেপারীর ছেলে।

জানা গেছে, শিশু কিরণ মৃগী রোগে আক্রান্ত ছিল। দুপুরের দিকে বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। এরপর কিছু সময় পার হলে ঘরে না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় লালমোহনের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, আমাদের কাছে খবর আসে এক শিশু পুকুরের পানিতে ডুবে গেছে। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছেন না। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এরপর সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন