1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় মায়ের সঙ্গে নানা বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ জুরায়েজ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু জুরায়েজ একই এলাকার জসিম মেম্বার বাড়ির মো. লিয়াকত হোসেন রুবেলের ছেলে।

জানা গেছে, শিশু জুরায়েজের মা-বাবা ঢাকায় থাকতেন। শুক্রবার সকালে মায়ের সঙ্গে ঢাকা থেকে লঞ্চযোগে এসে লালমোহনের ফুলবাগিচা এলাকার নানা বাড়িতে যায় সে। এর কিছু সময় পর হঠাৎ করেই ওই শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানা বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি গিয়ে শিশু জুরায়েজকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর  পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন