1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে হাত ভাঙলো মায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে হাত ভাঙলো মায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে হাত ভাঙলো মায়ের

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের সময় তাকে বাঁচাতে গিয়ে মো. মিজান নামে এক ছেলের আঘাতে হাত ভেঙে গেছে বৃদ্ধা মায়ের।
শুক্রবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ২নং ওয়ার্ড ভুইল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। মো. মিজান ওই বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। এদিকে ছেলের হামলায় আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধা মা হামেলা খাতুন ও তার পুত্রবধূ নুরনাহার (৩০)। হামেলা খাতুন জানান, নুরনাহার তার আরেক ছেলে মো. সিরাজের স্ত্রী। সিরাজ ও মিজান দুই ভাই পরিবার নিয়ে দুই বাড়িতে থাকে। গত কয়েকমাস যাবত সিরাজের স্ত্রী নুরনাহারের বিরুদ্ধে তাবিজ-তুমার করে পরিবার কে নষ্ট করার মিথ্যে অভিযোগ তুলতো মিজান। তারই জের ধরে শুক্রবার বিকেলে মিজান, তার স্ত্রী আমেনা, ছেলে রাহাত ও মেয়ে কুলসুম মিলে নুরনাহারে ঘরে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় নুরনাহার একাই ঘরে ছিল। এসময় নুরনাহার কে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের আঘাতে আমার হাত ভেঙে যায় বলেও অভিযোগ করেন বৃদ্ধা হামেলা খাতুন।
মা ও ছোট ভাইয়ের স্ত্রীর ওপর হামলার বিষয়ে জানতে চাইলে মো. মিজান বলেন, উভয় পক্ষের মধ্যেই মারামারি হয়েছে, তখন হয়তো মায়ের হাতে আঘাত লেগেছে।

এদিকে মা ও স্ত্রীর ওপর হামলার ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছেন নুরনাহারের স্বামী মো. সিরাজ।

লালমোহন থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. আওয়াল জানান, এই ঘটনায় দুই ভাইয়ের পক্ষ থেকে দুটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন