
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহনে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর নব গঠিত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় পৌরসভা হলরুমে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।
লালমোহন পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর নব গঠিত কমিটির সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক মোঃ শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস ছাত্তার সাধারন সম্পাদক বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটি। সোহেল আজীজ শাহীন সভাপতি লালমোহন প্রেস ক্লাব, মোঃ আরিফ হোসেন পৌর নির্বাহী কর্মকর্তা লালমোহন পৌরসভা, মোঃ মফিজুর রহমান লাইসেন্স পরিদর্শক লালমোহন পৌরসভা ।
খলিলুর রহমান ইমন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ মাসুদ উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।