1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রকাশ্যে জাটকা বিক্রির দায়ে দুইজনকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রকাশ্যে জাটকা বিক্রির দায়ে দুইজনকে অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে প্রকাশ্যে জাটকা বিক্রির দায়ে দুইজনকে অর্থদন্ড

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে লালমোহন এবং গজারিয়া মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী তাদের এ অর্থদন্ড প্রদান করেন তিনি।
এ সময় ১৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে সেসব মাছ বিভিন্ন এতিমখানায় ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন ও জাটকা ইলিশ সংরক্ষণ করতে এ  অভিযান পরিচালনা করা হয়। অর্থদন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. আল-ইসলাম এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা মো. আমির হোসেন।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, লালমোহন থানার এসআই হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন