1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ওই গ্রামের শফিউল্লাহ মাঝি, তার স্ত্রী মনেরা বেগম, ছেলে মো: জসিম, জসিমের স্ত্রী মিনারা ও বোন পারভীন। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানায়, শফিউল্লাহ মাঝির সাথে একই গ্রামের মোঃ হোসেন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে শফিউল্লাহ মাঝি গংরা, আদালতে মামলা করলে উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন আদালত। তবে রবিবার সকালে ওই জমিতে ঘাস যান শফিউল্লাহ মাঝির ছেলে মোঃ জসিম।

এসময় মোঃ হোসেন, তার ছেলে আবুল কালাম, নাতি নয়নসহ আরও কয়েকজন মিলে জসিমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জসিম কে বাঁচাতে তার বোন পারভীন এগিয়ে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করে হামলাকারীরা। এদিকে শফিউল্লাহ মাঝি গংদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে নিজেই হামলার শিকার হয়েছেন বলে জানান আবুল কালাম। রবিবার সকালে লালমোহন থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই দীপক বলেন, রবিবার সকালে উভয় পক্ষই থানায় এসেছিল। তবে কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি।

এদিকে ঘাস কাটার মতো তুচ্ছ ঘটনায় হামলা চালিয়ে নারীসহ পাঁচজনকে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন