1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রতিবন্ধীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রতিবন্ধীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে প্রতিবন্ধীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের মানববন্ধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় প্রতিবন্ধী মো. বিল্লাল হোসেনকে জড়িয়ে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকায় পরিবারের সদস্যরা মানববন্ধন করে।
এ সময় ভুক্তভোগী প্রতিবন্ধী বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, একই এলাকার জামাল, মফিজ, নাজিম উদ্দিন, বাচ্চু, রাসেল ও সবুজ গত ১৫ ফেব্রুয়ারী গভীর রাতে ঘরে ঢুকে হত্যার উদ্দেশ্যে আমার গলায় ছুরি দিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা লুটেরও অভিযোগ করা হয়।
ভুক্তভোগী বিল্লাল হোসেন আরো জানান, আমি একজন প্রতিবন্ধী। যার জন্য আমাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হয়। তবে আমি অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করি। এরপর ওই টাকা দিয়ে আমি দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গেও জড়িত। গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে এলাকার দুষ্কৃতিকারী জামাল, মফিজ, নাজিম উদ্দিন, বাচ্চু, রাসেল ও সবুজ আমার ঘরে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় তারা আমার গরু বিক্রির ও ঘরে থাকা মোট  ৬ লাখ ৩৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এরপর আমি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হসপিটাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে এসে থানায় একটি এজাহার দাখিল করি। যার জন্য ওই দুষ্কৃতিকারীরা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
প্রতিবন্ধী বিল্লাল হোসেনের মা মরিয়ম বেগম বলেন, আমার ছেলে একজন প্রতিবন্ধী হয়ে অনেক কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করেছে। ওই টাকা দিয়ে সে ব্যবসা করছে। তবে আমাদের এলাকার সবুজ নামে এক যুবক আমার প্রতিবন্ধী ছেলের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে নানাভাবে তাকে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। বর্তমানে আমার ছেলের বিরুদ্ধে তারা মনগড়া বিভিন্ন মিথ্যা অভিযোগ বানিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে অপরাধীদের বিচার কামনা করছি। তবে এসব অভিযোগের ব্যাপারে রহিমপুর এলাকার বাসিন্দা মো. সবুজ জানান, বিল্লাল নিজেই নিজের শরীরে  আঘাত করে মানুষজনকে হয়রানি করছে। এছাড়া সে মাদক বিক্রির সঙ্গেও জড়িত। যার জন্য তার এই কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর সহযোগিতায় আমরাও একটি মানববন্ধন করেছি।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, তদন্ত করে প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন