1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রতিবন্ধী স্বামীর টাকা ও অলংকার নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রতিবন্ধী স্বামীর টাকা ও অলংকার নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে প্রতিবন্ধী স্বামীর টাকা ও অলংকার নিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৯২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

লালমোহনে স্বামীর ঘরে স্ত্রী রাতের আঁধারে লোকজন নিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৪নং ওয়ার্ড চতলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী হাসান হাওলাদার এর স্ত্রী লিজা বেগম তার পিতার বাড়ির লোকজনের প্ররোচনায় প্রতিবন্ধী স্বামী হাসানের বিরুদ্ধে মামলা করে। মামলার পর হাসান ঘরের বাইরে আত্মগোপনে গেলে এই সুযোগে হাসানের স্ত্রী লিজা বেগম, মামা কবির ও লিজার মা কহিনুর বেগম, সত বাবা মোহাম্মদ আলী একযোগে রাত পোনে ১২টার দিকে ঘরে ডুকে আলমারি ও ওয়ারড্রপ খুলে ট্রলি ব্যাগ ও লাগেজ সহ মালামাল নিয়ে চলে যায় যায়। এসময় ঘরে থাকা এক লক্ষ ৮০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারও নিয়ে যায় তারা।
এ ঘটনায় প্রতিবন্ধী হাসানের মা সামছুন্নাহার অভিযোগ করেন, তার পুত্রবধু লিজা স্বামী হাসান ও পরিবারের কারো কথা শুনে না। কিছু বললে সবার সাথে খারাপ আচরণ করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন