1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলো ১৩৮ গৃহহীন পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলো ১৩৮ গৃহহীন পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলো ১৩৮ গৃহহীন পরিবার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে জমিসহ ঘর পেয়েছে ১৩৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সারাদেশে একযোগে ১৮৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৩৮টি পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও উপজেলার ১৪১টি জরাজীর্ণ পরিবার কে একক গৃহ নির্মাণ করে দেয়া হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে লালমোহনবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রীর উদ্বোধন পরবর্তী লালমোহনের ভূমিহীন-গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আখতার, উপজেলা সাবরেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন