1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩২৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার আবু তাহের মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ৬ সদস্যের ডাকাত দল প্রবাসী ইসমাইল কবীরের ঘরে হানা দিয়ে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়।

প্রবাসী ইসমাইল কবীর জানান, রোববার রাত আনুমানিক ১ টার দিকে তাদের ঘরের সদর দরজা ভেঙে মুখে মাস্ক পরে ও দেশীয় অস্ত্র নিয়ে ৬ সদস্যের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে হাত এবং চোখ বেঁধে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর ওই ডাকাত দল ঘরের আলমেরি, ট্রলি এবং সুকেশ ভেঙে নগদ ৫ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণ ও সৌদি ১৬ হাজার রিয়েল এবং চারটি স্মার্টফোন নিয়ে যায়। এছাড়া, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এলোমেলো করে ফেলে রেখে যায়।

প্রবাসী ইসমাইল আরো বলেন, যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা বলেন; বেঁচে থাকলে অনেক সম্পদ পাবেন, থানা-পুলিশকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই। এরপর তারা আমার স্ত্রীর হাত খুলে দিলে সে আমাদের সকলের হাত খুলে দেয়। পরে পাশের বাড়িতে গিয়ে ঘটনা জানিয়ে একজনের ফোন দিয়ে ৯৯৯-এ কল দেই। এরপর রাতেই পুলিশ আমাদের বাড়িতে আসেন।

এদিকে, ডাকাতির খবর শুনে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. জামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, ওসি মো. মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ সিআইডি এবং ডিবি সদস্যরা।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে দ্রæত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন