1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৭৭ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন 

ভোলার লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে) বিকালে লালমোহন উপজেলার সহকারী শিক্ষকদের আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে ও এ.কে.এম. আইউব খানের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, আবদুল্লাহ আল মামুন মিলন, মো. আলাউদ্দিন হাওলাদার,আবদুর রহিম নোমান, নাজনুর লিনাসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমাদের সহকারী শিক্ষকদের দ্রুত ১১ তম গ্রেড বাস্তবায়ন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড, ১০০% পদোন্নতি বাস্তবায়ন করতে হবে।
২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১ গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব। ১১ গ্রেড চাওয়ার যুক্তি তুলে ধরে শিক্ষকরা বলেন, এইচএসসি ও ডিপ্লোমা যোগ্যতায় নার্স ১০ম গ্রেড, এসএসসি ও ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি অফিসার ১০ম গ্রেড, বাংলাদেশ পুলিশের এসআইতে স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার। আমরা চাই এ বৈষম্যের দ্রুত অবসান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন