1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন

মোঃ মুসফিক হাওলাদার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
Spread the love

মোঃ মুসফিক হাওলাদার

ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খামার বাড়ির উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় লালমোহন উপজেলার ৫ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০ কেজি করে সার এবং ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল মিয়ার সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন