1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বসতঘরে চোরচক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ ফ্রিজের মাছ-মাংসও লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বসতঘরে চোরচক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ ফ্রিজের মাছ-মাংসও লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বসতঘরে চোরচক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ ফ্রিজের মাছ-মাংসও লুট

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় ফাঁকা বসতঘরে তা-ব চালিয়েছে চোরচক্র। এ সময় চোরচক্র বাসার আলমারি ও ওয়ারড্রব ভেঙে নিয়ে গেছে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, জামা-কাপড় এবং ফ্রিজে থাকা মাছ-মাংস। খবর পেয়ে শুক্রবার দুপুরে ওই বসতঘরটি পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম। এরআগে গত বুধবার রাতে লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রামের স্বনির্ভর সড়কের ল্যাংড়ার দোকান এলাকার প্রবাসী শাহাজান মিয়ার বসতঘরে এই চুরির ঘটনাটি ঘটে।
ওই প্রবাসীর স্ত্রী ইয়াসমিন আক্তার লাইজু জানান, গত এক মাস ধরে চিকিৎসার জন্য পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ছিলাম। বৃহস্পতিবার সকালে এলাকা থেকে প্রতিবেশীরা ফোন করে আমাকে জানান; ঘরের দরজা ভেঙে চুরি হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতেই ঢাকা থেকে এলাকায় এসে দেখতে পাই; ঘরের মূল দরজার তালাসহ ভেতরের আরো দুইটি রুমের দরজা ভাঙা এবং ভেতরের সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘরে থাকা প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, জামা-কাপড় এবং ফ্রিজ ভেঙে মাছ-মাংসসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। এরপর ঘটনাটি লালমোহন থানা পুলিশকে অবগত করি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনার সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন