1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। শনিবার বিকালে লালমোহন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার মৃত রতন মালের দুই ছেলে খোরশেদ মাল ও খোকন মাল।

লিখিত বক্তব্য পাঠ করে এ সময় খোরশেদ মাল জানান, আমাদের দীর্ঘদিনের পারিবারিক কলহকে কেন্দ্র করে গত ২১ই আগস্ট সন্ধ্যায় পৌর শহরের উত্তর বাজার থেকে আমার ভাই সুমন মালকে কয়েকজন মিলে তুলে নেয়। আমি ঘটনাটি শুনে তা সমাধান করে দিয়েছি। তবে ২৪ই আগস্ট ভোরে আমাদের বাসায় যায় পৌর শহরের বর্ণালী সড়কের নাঈম নামে একজন। তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে সুমনের কাছ থেকে আগের ঘটনা জানতে চায়। এ সময় আমার ভাইকে ছাত্রদলের নয়ন, ইলিয়াস এবং রুবেলসহ কয়েকজনের নাম শিখিয়ে একটি ভিডিও তৈরি করে তা ফেসবুকে পোস্ট করেন। ওই ভিডিওকে কেন্দ্র করে বিএনপির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, যা সত্য নয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন