1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বজ্রপাতে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অনুদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বজ্রপাতে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অনুদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে বজ্রপাতে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অনুদান

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৪৪ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় কালবৈশাখী ঝড়ের প্রভাবে বজ্রপাতে নিহত মো. বাচ্চুর পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া গ্রামে নিহত বাচ্চুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে অনুদান হিসেবে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আইয়ুব আলী এবং সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগম উপস্থিত ছিলেন।

অনুদান পেয়ে নিহত বাচ্চুর স্ত্রী মোসা. বেগম জানান, আমার স্বামী বজ্রপাতে মারা গেছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুর পর ছোট ছোট দুই সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। তবে আমার স্বামীর মৃত্যুতে এমপি শাওনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা পেয়েছি। এছাড়া কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকেও পাঁচ হাজার টাকা অনুদান পেয়েছি। এসব অর্থ দিয়ে কিছুদিন একটু ভালোভাবে সংসার চালাতে পারবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন